ভারতীয় বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে সিরিজ হারের পাশাপাশি চতুর্থ ম্যাচে ইনিংস হারের লজ্জা নিয়ে দেশে ফিরে গেছে ইংল্যান্ড ক্রিকেট দল।নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে সেখানে ভারত- ইংল্যান্ড সিরিজে সদ্য অভিষক হওয়া ভারতের বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের ভূয়সী প্রশংসা করেন পাকিস্তানের সাবেক পেশার স্পিডস্টার শোয়েব আকতার।
তিনি বলেন, অক্ষর কেবল সঠিক বোলিংয়ের জন্য কেট পাননি। তিনি বুদ্ধিমান বোলার ছিলেন। ইংলিশ ব্যাটসম্যানদের তিনি কোনো সুযোগ দেননি প্রতিটি বল ছিল নিখুঁত লাইন লেন্থে বলতে গেলে ইংল্যান্ডের ব্যাটিং ইনিংস অক্ষরের নিয়ন্ত্রণে ছিল। এরকম ঘরের মাঠে আর কয়েকটি সিরিজ হলে দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট পাবেন অক্ষর।
শোয়েব বলেন, সব মিলিয়ে ইংল্যান্ডের এই সিরিজ হার বিব্রতকর। ভারতে এসে বাস্তবটা বুঝেছে ওরা। এবার তাদের এই উপমহাদেশে স্পিন খেলা শিখে আসতে হবে। কয়েকদিন ধরে পিচ নিয়ে নানা কথা উঠেছে। এই পিচ এইতো ভারত বেট করে ৩৬৫ রান তুলেছে। তবে ইংলিশ ব্যাটসম্যানরা পারবেনা কেন প্রশ্ন শোয়েবের।


