মহাসড়কগুলোতে কঠোর অবস্থানে পুলিশ

0


 

ঢাকার সাথে সংযোগকারী বিভিন্ন মহাসড়কে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। যাতে আন্তঃজেলা পরিবহনের কোন গাড়ি ঢাকায় প্রবেশ করতে না পারে।আজ ১৮ মে মঙ্গলবার বিভিন্ন আন্তঃজেলা থেকে ঢাকামুখী পরিবহনের বাস সমূহকে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে ফিরিয়ে দিয়েছে হাইওয়ে পুলিশ।


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইওয়ে পুলিশের নজরদারি লক্ষ্য করার মতো তারা আজ এ পর্যন্ত ঢাকামুখী প্রায় ২০টি বাসকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।


এসম্পর্কে সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, উত্তরবঙ্গ থেকে আন্তঃজেলা বাস চন্দ্রার পরিবর্তে খারাজোরায় যাত্রী উঠানামা করছে। এমন সংবাদ প্রদান করেন গাজীপুর হাইওয়ে পুলিশের এসপি আলী আহমদ খান এবং ওই সব গাড়িগুলো ব্যবস্থা নিতে বলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চেকপোস্ট বসিয়ে ২০টি গাড়ি আটক করে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top