সুন্দরবন থেকে ১৫ বস্তা চিনিসহ ৭ মৌয়ালকে আটক করেছে বন বিভাগ । আটককৃত মৌয়ালদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
২১ মে শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাদুড় ঝুলি এলাকার কুমিন খান থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃত মৌয়ালরা হলেন, পদ্মপুকুর ইউনিয়নের গরু গরকোমরপুর গ্রামের আবু বক্কর(৫২), শ্যামনগরের গাবুরা ইউনিয়নের 9 নং সেরা গ্রামের আব্দুস সত্তার মোড়ল (৪৫), কুব্বাত আলী (৫০), শাহাদাত (৫০), সাহেবালি ( ৫২) ,ইয়াসিন গাজী ( ৪৫) এবং মজিদ গাজী (৫০)।
সুন্দরবনের ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ চিনিসহ ৭ জন মৌয়ালকে হাতেনাতে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে মধু সংগ্রহের পাস নিয়ে গাবুরা ৯ নং সোরা এলাকায় আব্দুল হক হাকিম শেখ এর নেতৃত্বে ১৫ সদস্যের একটি মৌয়াল দল সুন্দরবনের প্রবেশ করে। শুক্রবার সন্ধ্যায় তাদের ১৫ বস্তা চিনি ও মধু সংগ্রহের সরঞ্জামাদিসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা সুলতান আহমেদ।


