আগামী ২৯ মে থেকে শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরব গামী ফ্লাইট। ২৪ মে রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবে প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টাইন প্যাকেজ সুবিধা নিশ্চিত করা সাপেক্ষে ২৯ মে থেকে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। তবে সৌদি আরব যেতে আগে ভ্রমণকারী ও প্রবাসীদের কোয়ারেনটাইনে থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এর জন্য হোটেল বুকিং সহ কোয়ারেন্টাইন প্যাকেজ অভিমানের আসন সংরক্ষণের জন্য বিমানের যে কোন সেলস কাউন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সৌদি আরব কর্তৃপক্ষ গত ২০ মে থেকে বিভিন্ন শর্ত আরোপ করা ৫ দিনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরব ফ্লাইট স্থগিত করা হয়। এতে ভোগান্তিতে পড়ে সৌদি আরব গামী যাত্রীরা।
এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ওয়েবসাইট(https://www. biman-airlines.com/) অথবা বিমানের কল সেন্টার (01990997997) যোগাযোগ করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।


