ঈদ উদযাপন যেন করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির উপলক্ষ্য না হয় : প্রধানমন্ত্রী

0


 

পবিত্র ঈদুল ফিতর উদযাপন যেন মহামারী করোনা ভাইরাস সংক্রমণ বাড়ার উপলক্ষ না হয় সেদিকে খেয়াল রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ ১৩ মে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী এসকল কথা বলেন।


প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের জনগণ সহ দেশ ও বিশ্ববাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।


এ সময় তিনি বলেন, কেবল আবেগের বশবর্তি  হয়ে আত্মীয়স্বজনের সঙ্গে ঘোরাঘুরি করবেন না। কেননা মানুষের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায়। কাজেই জনসমাগম এড়াতে না পারলে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। এ কারণে কষ্ট হবে জেনেও আমরা বাধ্য হয়েছি মানুষের স্বাভাবিক চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করতে। দোকানপাট, শপিং মল, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে চালু রাখতে হচ্ছে। একই কারণেই গণপরিবহন চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top