ডাঃ জাফরুল্লাহর ঈদের ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা

0


 

আপনার বাড়ির আশেপাশের সব অসহায় ও দুস্থকে সাহায্য সহযোগিতা না করলে আপনার ঈদ হবে না। দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সমাজের সামর্থ্যবানদের উদ্দেশ্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এসকল কথা বলেন।


আজ ১৩ মে বৃহস্পতিবার বিকেলে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।


ডাঃ জাফরুল্লাহ বলেন, দেশের এ কঠিন সময় দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাই। আপনার বাড়ির আশেপাশের সব অসহায় ও দুস্থ মানুষের সাহায্য সহযোগিতা না করলে আপনার ঈদ হবে না।


এ সময় তিনি আরো বলেন করোনা পরিস্থিতিতে গ্রামে ঈদ করতে যাওয়ার সময় ফেরিতে ৬ জনের মৃত্যু ও শতাধিক মানুষের আহতের ঘটনায় গভীর দুঃখ শোক প্রকাশ করছি। এছাড়া সড়ক-মহাসড়ক, নৌপথে জনগণের ভোগান্তি, হতাহত ও হজবরল অবস্থার জন্য তিনি সরকারকেই দায়ী করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top