ভারতের লোকসভা নির্বাচন ২০২৪ সালে হলেও ইতিমধ্যে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শুরু হয়ে গিয়েছে। ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট গুলো এরকম,পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জিকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় ভারত। বাংলার মেয়েকে চায় ভারত। এই স্বৈরাচারী সরকারকে উপযুক্ত জবাব দিতে পারবেন একমাত্র মমতা। তৃণমূল কর্মী-সমর্থকরা তো বটেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অনেকেই এরকম পোস্ট দিতে শুরু করেছেন।
বিধানসভা নির্বাচন চলাকালে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মিত্র একটি টুইট করেন। যাতে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মমতা কি উত্তরপ্রদেশের বারানসি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হবেন? এ নিয়ে জল্পনা-কল্পনার জল আরো ঘোলা হতে শুরু করেছে। এছাড়া সদ্যসমাপ্ত বিধানসভার নির্বাচনে ও বিভিন্ন সময়ে মিছিলে ও জনসভায় মমতা ব্যানার্জিকে বলতে শোনা গিয়েছে, এক পায়ে বাংলা দখল করব আর দ্বিতীয় পায়ে দিল্লি।
২০২৪ সালে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জি বারানসি থেকে;নির্বাচনে অংশগ্রহণ করেন বা নাই করেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তাকে যে দেখতে চায় দেশের মানুষ সোশ্যাল মিডিয়ায় তারি গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।


