টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত আজ

0


 

করোনা মহামারীর প্রভাবে বিপর্যস্ত গোটা ভারত। এ অবস্থায় চলতি বছরের শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় বিশাল আয়োজন করা ভারতের পক্ষে কি সম্ভব তা নিয়ে রয়েছে সংশয়। আজ আইসিসির বোর্ড সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের নয়টি মাঠ নির্বাচিত করে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জন্য আগে থেকেই নির্ধারিত করে রাখা হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাছাইকৃত অন্যান্য ভেন্যুগুলো হলো মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ধর্মশালা ও লখনৌ। কিন্তু ভারতের বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজনের আশায় বাদ সাধল করোনা পরিস্থিতি। বিশ্বকাপ আয়োজন নিয়ে এখন ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।


উল্লেখ্য, মহামারী করোনার পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় এবং ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন না করা গেলে ব্যাকআপ আয়োজক দেশ হিসেবে পূর্ব থেকে নির্ধারিত করে রাখা হয়েছিল আরব আমিরাতকে। তবে মরুর দেশে বিশ্বকাপ আয়োজিত হলেও তার স্বত্ত থাকবে ভারতীয় ক্রিকেট বোর্ডের দখলেই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top