অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের টানা তিন ম্যাচ জিতে ঐতিহাসিক সিরিজ জয় করে নিল বাংলাদেশের রয়েল বেঙ্গল টাইগাররা। আজ তৃতীয় ম্যাচে বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত গ্রহণ করেন।
টাইগাররা নির্ধারিত ২০ ওভারে ১২৭ রান সংগ্রহ করে। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১২৮ রান। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। যার ফলে বাংলাদেশে ১০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে। একই সঙ্গে অস্ট্রেলিয়াকে পরপর তিন ম্যাচ হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচ সিরিজের টিটুয়েন্টি নিজেদের করে নিল বাংলাদেশের টাইগাররা।


