আইপি টিভির অনুমোদন দেওয়া হবে চলতি সপ্তাহেই : তথ্য প্রতিমন্ত্রী

0


 

আইপিটিভি অনুমোদনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ছয় শতাধিক আবেদন জমা হয়েছে। সেখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার যাচাই-বাছাই শেষে এসব আবেদনের পরিপ্রেক্ষিতে সবদিক বিবেচনা করে চলতি সপ্তাহে কিছু আইপিটিভির লাইসেন্স প্রদান করা হবে। তবে খুব বেশি নয়, ১০ থেকে ২০  টির অনুমোদন দেওয়া হতে পারে বলেছেন,  তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি।


৬ আগস্ট শুক্রবার সন্ধ্যায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা রঘুনাথপুর এলাকায় আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসকল কথা জানান। প্রতিমন্ত্রী আরো জানান, বেআইনিভাবে যে সব আইপি টিভি চলছে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে খুব শীগ্রই। এ সময় প্রতিমন্ত্রী উল্লেখ করেন, দেশের বাইরে থেকে ফ্রিকোয়েন্সি ভাড়া করে আইপিটিভি পরিচালনার জন্য তাদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top