বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ড নিউজিল্যান্ডের

0


 

আজ বাংলাদেশের বিপক্ষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। স্পিন আর কি পেস বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারছিলেন না নিউজিল্যান্ডের ব্যাটসম্যান। এর ফলশ্রুতিতে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন ৬০ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড।


নিউজিল্যান্ডের ইনিংসের মেহেদী হাসানের করা প্রথম ওভারেই উইকেট হারিয়ে বিপাকে পরে নিউজিল্যান্ড।এরপর তৃতীয় ওভারে উইল ইয়াংকে বোল্ড করেন সাকিব আল হাসান। সাকিবের পরের এক ওভারে কলিং গ্র্যান্ডহোম ও টম ব্লান্ডেলকে ফিরিয়ে দেন নাসুম আহমেদ। এরপর থেকেই মূলত নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে যোগদান বাকিরা।


নিউজিল্যান্ড ১৬ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬০ রান তুলতে সক্ষম হয়। বাংলাদেশের পক্ষে বল হাতে ৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। এছাড়া দুটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, নাসুম আহমেদ ও সাইফুদ্দিন। আর বাকি একটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top