মুক্তি পেয়ে কারাফটকে পরিমনির উচ্ছ্বাস

0


 

মাদক মামলায় জামিন পেয়ে চিত্র নায়িকা পরীমনি আজ ১ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে নয়টায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়ে বের হলে তার স্বজনরা তাকে বরণ করে নেয়।


অপরদিকে আজ পরিমনির জামিনের খবর পেয়ে সকাল থেকেই কারা ফটকে উৎসুক জনতার ভিড় চোখে পড়ার মতো। সকাল সাড়ে নয়টায় কারা ফটক থেকে পরীমনি একটি সাদা গাড়িতে বের  হন। কারা ফটক থেকে বের হওয়ার সময় পরীমনি তার ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় বেশ কিছু ভক্ত তার দিকে হাত বাড়িয়ে দিলে তিনি তাদের সাথে হাত মেলান। ভক্তদের পেছনে রেখে সেলফি তুলতে দেখা যায় পরীমনিকে। এ সময় পরিমনির হাতের তালুতে don't love (প্রতীকী চিহ্ন)me bitch, লেখা ছিল। তবে লেখার উদ্দেশ্য কি তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।


পরীমনি গতকাল ৩১ আগষ্ট মঙ্গলবার জামিন পান। আদালত তাকে ৫০ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট প্রদান করার আগ পর্যন্ত জামিন প্রদান করা হয়। তার জামিনের খবর পেয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে সংবাদকর্মী ও উৎসব জনতার ভিড় করতে থাকেন। কিন্তু গতকাল মঙ্গলবার তাকে মুক্তি দেওয়া হয়নি।


এ বিষয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) সৈয়দ শাহ শরীফ জানান, মঙ্গলবার পরিমনির জামিন হলেও সঠিক সময়ে জামিনের কাগজ কারাগারে না পৌঁছানোর কারণে তাঁকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। সকালে তার জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।


উল্লেখ্য, গত ০৪ আগস্ট পরীমনিকে রাজধানীর বনানীর বাসা থেকে গ্রেফতার করে রেপিড একশন ব্যাটেলিয়ন। পরীমনি রিমান্ডের সময়সীমা ছাড়া কাশিমপুর কারাগারে মোট ১৯ দিন ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে আজ বুধবার সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top