আজ ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম এর মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০২৬ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছে।
গত ২৭ আগস্ট শুক্রবার সকালে ওমানের মাসকট থেকে ১২৪ জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের বিজি-০২২ ফ্লাইটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার পরে ভারতের আকাশে থাকা অবস্থায় ক্যাপ্টেন নওশাদ অসুস্থতা বোধ করেন। পরে ফ্লাইটিকে মহারাষ্ট্রের নাগপুরে ডক্টর বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরের জরুরি অবতরণ করা হয়।
জরুরি অবতরণের পর পরেই পাইলট নওশাদকে স্থানীয় হোপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে তাকে নাগপুরের কিংস্ওয়ে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গত রবিবার হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা ক্যাপ্টেন নওশাদকে মৃত ঘোষণা করেন।


