হজম শক্তি কমে গেলে পুষ্টির অভাবে দেহে বাসা বাঁধতে শুরু করে বিভিন্ন ধরনের রোগ। এমনকি ওজন বৃদ্ধি পেতে থাকে। তাই আমাদের দেহের পরিপাকতন্ত্র সুস্থ রাখা এবং হজম শক্তি সচল রাখার জন্য আমাদের খাদ্যাভ্যাস ঠিক করতে হবে।
তাই এমন কিছু খাবার আমাদের প্রতিনিয়ত খাদ্য তালিকায় রাখা উচিত যা হজম শক্তি বৃদ্ধি করে দেহকে সুস্থ রাখতে সাহায্য করে :-
আদা : প্রাচীনকাল থেকেই এটি হজমশক্তি বৃদ্ধি করতে ব্যবহার করে আসছে মানুষ। আদা দেহের টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো দূর করতে সাহায্য করে। এছাড়া আদায় রয়েছে "জিনজারোলস" যা হজম শক্তি বৃদ্ধি করে এবং পরিপাক ক্রিয়া দ্রুত করতে করতে সাহায্য করে। সকালে এক কাপ আদা চা এবং রান্নায় ব্যবহার কিংবা কাঁচা আদা খেলে পরিপাকতন্ত্র সুস্থ থাকতে সাহায্য করে।
রসুন : দেহের ক্ষতিকর টক্সিন দূর করতে রসুনের জুড়ি মেলা ভার। অ্যান্টিসেপটিক উপাদান থাকায় যেকোনো ধরনের ঠান্ডা কাশি, ভাইরাল ইনফেকশন দূর করতে সাহায্য করে। এছাড়া আমাদের হজম শক্তি বৃদ্ধিতে কাজ করে। রান্নায় ব্যবহারের পাশাপাশি কাঁচা রসুন দেহের জন্য অনেক বেশী কার্যকর।
দারুচিনি : এতে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ রয়েছে। যা দেহের ফ্যাটি এসিড হজম করতে সাহায্য করে। দারুচিনি আমাদের রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। রান্নায় দারুচিনির ব্যবহার আমাদের দেহের পরিপাকতন্ত্র এবং হজম শক্তি বৃদ্ধির জন্য অনেক কার্যকরী ভূমিকা পালন করে।


