আজ আদালতে হাজির করা হবে ইভ্যালি রাসেলকে

0


 

আজ ধানমন্ডি থানায় দায়েরকৃত মামলায় ইভ্যালির প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল কে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হবে।


আজ ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে  রাসেলকে হাজির করা হবে বলে আদালত সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।


গত মঙ্গলবার ধানমন্ডি থানায় দায়েরকৃত মামলায় রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন কে সাত দিন করে রিমান্ডে আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা। মামলাটির তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ইভ্যালির রাসেলের একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত এবং তার স্ত্রীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন আদালত।


এর আগে গত ১৭ সেপ্টেম্বর গুলশান থানার মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।


উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালি সিইও রাসেল ও সামিমা নাসরিনের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়। আরিফ বাকের নামে এক গ্রাহক মামলাটি দায়ের করেন। মামলাটি হওয়ার পর বিকেলেই রাসেলকে এবং শামীমাকে গ্রেফতার করে রেপিড একশন ব্যাটেলিয়ন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top