মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে দেশটির সীমান্তবর্তী একটি শহরে বিদ্রোহী গেরিলাদের সাথে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটিতে হাজার হাজার মানুষ শহর ছেড়ে পালিয়ে গিয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর মঙ্গলবার মিয়ানমারের ধন্টালাং শহরে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
সূত্র মতে জানা গেছে, সংঘর্ষের সময় প্রচণ্ড গোলাগুলি কারণে শহরের বহুসংখ্যক বাড়িঘরে আগুন লেগে গিয়েছে। এতে শহরের বসবাসকারী প্রায় ১০ হাজার লোক এর অর্ধেক সংখ্যক লোক পালিয়ে গিয়েছে। এছাড়া সংঘর্ষে অন্তত ৪ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, মিয়ানমারে গত পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সং সুচির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এতে দেশটিতে মারাত্মক গোলযোগ সৃষ্টি হয়। দেশটির বিভিন্ন শহরে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে এ পর্যন্ত কয়েক শ মানুষের মৃত্যু ঘটেছে।


