জিজ্ঞাসাবাদের জন্য মুফতি কাজী ইব্রাহিম কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দিবাগত রাত ২ টার পরে মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল তাকে আটক করে। মুফতি কাজী ইব্রাহীমকে আটকের পর রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।
এ বিষয়ে পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান একেএম হাফিজ আক্তার গণমাধ্যমকে জানান, মুফতি ইব্রাহিম ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তিনি উল্টাপাল্টা কথা বলেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এগুলো যাচাইয়ের জন্য করতেই আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।


