পুলিশি হয়রানির প্রতিবাদে আগামীকাল ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সারাদেশে উবার,পাঠাও, সহজ সহ সকল রাইড শেয়ারিং চালকরা ছয় দফা দাবিতে সারাদেশে কর্ম বিরতি বা ধর্মঘটের ডাক দিয়েছে। গুলশান-বাড্ডা লিংক রোডে রাইড শেয়ারিং চালকের সাথে ট্রাফিক পুলিশের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সারাদেশে রাইড শেয়ারিং চালকদের পুলিশি হয়রানির প্রতিবাদে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আজ ২৭ সেপ্টেম্বর সোমবার সকালের গুলশান - বাড্ডা লিংক রোড একজন রাইড শেয়ারিং চালক ইউ টান নিয়ে একজন যাত্রীর সাথে কথা বলছিলেন। এ সময় ট্রাফিক সার্জন রাইড শেয়ারিং চালক এর কাছ থেকে তার কাগজপত্র নিয়ে মামলা দিলে ওই রাইড শেয়ারিং চালক মনোকষ্টে তার নিজের মোটরসাইকেল আগুন ধরিয়ে দেন। এ সময় ওই চালক বলেন, আমার বৈধ কাগজপত্র থাকার পরেও বিনা কারণে পুলিশ বারবার মামলা দেওয়ার কারনে আমার নিজের বাইক আমি নিজে পুড়িয়ে ফেলেছি।
রাইট শেয়ারিং চালকদের ছয় দফা দাবিগুলো হলো :
১. শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান।
২. সকল অ্যাপসের কমিশন ১০% নির্ধারণ করা।
৩. রাস্তায় যানবাহন দাঁড়ানোর ব্যবস্থা করা।
৪. অহেতুক পুলিশি হয়রানি বন্ধ করা।
৫. গণপরিবহনের আওতামুক্ত রাখা ব্যবস্থা করা।
৬. এ আই টি এনলিস্টকৃত যানবাহন মালিকদের ফিরিয়ে দেওয়া।
তাই রাইট শেয়ারিং চালকদের ছয় দফা দাবি পূরণের উদ্দেশ্যে সারাদেশে আগামীকাল কর্মবিরতির ডাক দিয়েছেন রাইড শেয়ারিং চালকেরা।


