ভারতের পশ্চিমবঙ্গে চলছে হাইভোল্টেজ উপনির্বাচন

0


 

আজ পশ্চিমবঙ্গের ভবানীপুর ও মুর্শিদাবাদে চলছে উপনির্বাচন। তবে সবার নজর ভবানীপুরের উপনির্বাচনের দিকে। কারণ সেখানে প্রার্থী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই উপনির্বাচনের তিনি পরাজিত হলে ছাড়তে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ। পাশাপাশি পরাজিত হলে আর কোন কেন্দ্র থেকে তিনি প্রার্থী হতে পারবেন না। ফলে তৃণমূলের সর্বোচ্চ নেতা হেরে গেলে পশ্চিমবঙ্গে তৈরি হবে সাংবিধানিক সংকট।


সকাল ৭টা থেকে পশ্চিমবাংলার ভবানীপুর কড়া নিরাপত্তায় চলছে উপ নির্বাচনের ভোট। দক্ষিণ কলকাতার হাইভোল্টেজ কঠোর নিরাপত্তায় রয়েছে নিরাপত্তা বাহিনী। ভবানীপুরের বিভিন্ন অলিগলিতে চলছে এরিয়া ডমিনেশন। এই দলে রয়েছেন ৫জন জয়েন্ট সিপি,১৪জন ডেপুটি কমিশনার,১৪ অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ১০০ জন ট্রাফিক সার্জেন্ট।


ভবানীপুরের হাইভোল্টেজ কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ও বামপন্থী সৃজিব বিশ্বাস।


আইন-শৃঙ্খলা রক্ষার্থে মোট ৫২ কোম্পানি বাহিনী মোতায়েন করেছে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন। তারমধ্যে ভবানীপুর ২৮৮ বুথের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৫ কোম্পানি বাহিনী।


উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে পশ্চিমবঙ্গের অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ ক্ষমতা পেল দলের প্রধান মমতা ব্যানার্জি নিজে নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন। তৃণমূল রাজ্য সরকার গঠন করলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সংবিধান অনুযায়ী কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব ধরে রাখতে হলে যেকোনো একটি কেন্দ্র থেকে ছয় মাসের মধ্যে তাকে জয়ী হয়ে আসতে হবে। তার সেই মেয়াদ শেষ হচ্ছে ৪ নভেম্বর। সে কারণেই ভবানীপুরে বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন মমতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top