প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে শরীয়তপুরে লক্ষ্যমাত্রার চেয়ে ৪.৭৭ শতাংশ বেশি মানুষকে করোনা ভাইরাসের টিকা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শরীয়তপুরে এক লক্ষ দশ হাজার ৯ জনকে গণ টিকা প্রদান করা হয়েছে।
এ সম্পর্কে শরীয়তপুরের সিভিল সার্জন ডাক্তার এস এম আব্দুল্লাহ আল মুরাদ গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সারাদেশের ন্যায় শরীয়তপুরে ও করোনার টিকা ক্যাম্পেইন বাস্তবায়ন করা হয়েছে। জেলার ছয়টি উপজেলার ৬৭ টি ইউনিয়ন ও শরীয়তপুর পৌরসভার নয়টি কেন্দ্রে মোট ১ লক্ষ ৫ হাজার ব্যক্তিকে গণ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। গত ২৮ ও ২৯ সেপ্টেম্বরে বিশেষ গণশিক্ষা কার্যক্রমের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এক লক্ষ ১০ হাজার ৯ জন জনকে টিকা প্রদান করা হয়েছে। এরমধ্যে শরীয়তপুর সদর উপজেলায় ১৪ হাজার ৪৫৭ জন, শরীয়তপুর সদর পৌরসভা ১৪ হাজার ৭৯৫ জন, জাজিরা উপজেলায় ১৯ হাজার ৯৬৭ জন, নড়িয়া উপজেলায় ২৫ হাজার ৯৬৬ জন, ভেদরগঞ্জ উপজেলা ২১ হাজার ৯২৯ জন, ডামুড্ডা উপজেলায় ১২ হাজার ১৯৫ জন ও গোসাইরহাট উপজেলায় ১০ হাজার ৯৬০ জনকে গণ টিকা প্রদান করা হয়েছে। গণ টিকা কার্যক্রমে পুরুষের চেয়ে মহিলাদের অংশগ্রহণ এর পরিমাণ ছিল বেশি মহিলারা টিকা নিয়েছেন মোট ৬২ হাজার ৩৯২ জন এবং পুরুষরা টিকা গ্রহণ করেছেন ৪৭ হাজার ৬৭০ জন। বিশেষ দিন উপলক্ষে অত্যন্ত গুরুত্বের সাথে এ কার্যক্রম বাস্তবায়নের ফলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মানুষকে টিকা দেওয়ার আওতায় আনা গেছে বলে জানান সিভিল সার্জন।


