শরীয়তপুরে হবে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়

0


 

শরীয়তপুরে অনুমোদন পেল শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের সহকারী সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ সচিব মোঃ মাহমুদুল আলম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। এর ফলে দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।


শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপির গত ১০ জুনের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতিগতভাবে শরীয়তপুর জেলায় শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের নিমিত্তে যুগোপযোগী একটি আইন প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগে প্রেরণ করেন।


পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি গত ১০ জুন ২০২১ শরীয়তপুর জেলা বাসীর পক্ষ থেকে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আবেদন করেছিলেন প্রধানমন্ত্রীর কাছে এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের নাম শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় করার জন্য আবেদন করেন। উপমন্ত্রী শামীমের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শরীয়তপুর জেলায় শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় করার অনুমোদন দেওয়া হল।


এ প্রসঙ্গে পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম জানান, শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিনির্ভর দক্ষিণ অঞ্চলের আর্থ সামাজিক পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় ভর্তির আসন সংখ্যা কম হওয়ার অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষালাভ সম্ভব হয়না। শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার মাধ্যমে এই সমস্যার কিছুটা হলেও সমাধান হবে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এনামুল হক শামীম বলেন, শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশের মতো এগিয়ে যাবে আমাদের প্রিয় শরীয়তপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top