ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১ সফল করতে শরীয়তপুরের জাজিরা উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পদ্মা নদীতে মাছের অভয়াশ্রমে সাঁড়াশি অভিযান চালিয়ে আজ সোমবার ১১ অক্টোবর সকাল থেকে এ পর্যন্ত মাছ ও জালসহ ৪২ জনকে ছেলেকে আটক করেছে ।
এ সময় ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া ইলিশ মাছ ধরার জ্বালানি সরবরাহ ও ইলিশ মাছ মজুদ করতে সহায়তাকারী দুটি বরফ কলকে ৪ হাজার টাকা করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জাজিরা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া সংবাদমাধ্যমকে জানান, পদ্মা নদীর জাজিরা অংশের বেশ কিছু এলাকায় আজ সকাল থেকে অভিযান চালানো হয়। অভিযানে ৩০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ সহ ৪২ জনকে জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

