আগামী সংসদ নির্বাচনে ই-ব্যালটে ভোটদানের চিন্তা : নির্বাচন কমিশন

0


 

প্রবাসী, জেলবন্দি ও ভোট কর্মকর্তাদের আগামী সংসদ নির্বাচনে ভোটদানের আওতায় আনতে পোস্টাল ব্যালটের পাশাপাশি অনলাইনে (ই-ব্যালটে) ভোটদানের সুযোগ দেওয়ার চিন্তা করছে নির্বাচন কমিশন। এজন্য গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) ও নির্বাচন পরিচালনা নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আইন-বিধি সংশোধন হলে ই ব্যালটে ভোট দানের সুযোগ পাবেন প্রবাসী ভোটার, জেলবন্দি ও ভোটগ্রহণ কর্মকর্তা বৃন্দ।


আজ ২৫ অক্টোবর সোমবার এ সংক্রান্ত আইন বিধি সংশোধনের জন্য বৈঠকে বসছে নির্বাচন কমিশন। বৈঠকের আলোচ্যসূচিতে প্রথমেই গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের বিষয় রাখা হয়েছে। এরপরে রয়েছে পোস্টাল ব্যালটের পাশাপাশি অনলাইন ব্যালটে ভোট দানের ব্যবস্থা সংক্রান্ত বিধি। আজ বেলা ১১ টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে এ বিষয়ে ৮৮তম সভা নির্বাচন ভবন ইসিতে অনুষ্ঠিত হবে।


এ বিষয়ে সম্পর্কে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, আমরা পোস্টাল ব্যালটের ব্যবহার বৃদ্ধি চিন্তা করছি। এজন্য হয়তো আইন বিধি পরিবর্তন করা লাগতে পারে‌। সেটা কিভাবে করা যায় বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top