পাকিস্তান - আফগানিস্তান ম্যাচে টিকিটধারী দর্শকরা খেলা দেখতে না পারায় ক্ষমা চাইলো আইসিসি

0


গতকাল শুক্রবার পাকিস্তান - আফগানিস্তান ম্যাচের খেলা টিকে থাকা সত্ত্বেও দেখতে পারেননি হাজার হাজার দর্শক।চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের মতো গতকাল দুবাই স্টেডিয়ামে পাকিস্তান - আফগানিস্তান ম্যাচে ও দর্শকদের ঢল নামে।


আলজাজিরা সূত্রে জানা যায়, পাকিস্তান - আফগানিস্তান ম্যাচের টিকেট না পেয়ে কয়েক হাজার দর্শক জোর করে স্টেডিয়ামে প্রবেশ করতে চায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরব আমিরাত পুলিশ স্টেডিয়ামের সবকটি গেট বন্ধ করে দেয়।  টিকিট ধারি দর্শকরাও এ জন্য খেলা দেখতে পারেননি। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চেয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।


বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক বিবৃতিতে জানায়, পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচের জন্য ১৬ হাজার টিকেট বিক্রি করা হয়েছিল। কিন্তু এই ম্যাচ দেখতে হাজার হাজার দর্শক দুবাই স্টেডিয়ামে জড়ো হয়। তারা টিকেট না পেয়ে জোর করে স্টেডিয়ামে প্রবেশ করতে চেষ্টা করে। এ সময় দুবাই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে এবং মাঠের ভিতরে যারা ছিলেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য স্টেডিয়ামের সবকটি গেট বন্ধ করে দেয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top