শরীয়তপুরে ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের আওয়ামী লীগ থেকে বহিষ্কার

0


 

শরীয়তপুর সদর উপজেলায় ১০টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে ৭ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা অংশগ্রহণ করা আওয়ামী লীগ থেকে ১০ নেতাকে বহিষ্কার করা হয়েছে।


শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে এক সভায় লিখিতভাবে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার ঘোষণা করেন। বহিষ্কৃতরা হলেন :

শরীয়তপুর সদর উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য, বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী,তুলাসার ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদুল ইসলাম ফকির, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান মোঃ শাহজাহান ঢালী, আওয়ামী লীগের সাধারণ সদস্য শাহীন তালুকদার ও তার স্ত্রী সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ইরানি বেগম, ডোমসার আওয়ামী লীগের সাধারণ সদস্য মজিবুর রহমান খান, শৌলপাড়া ইউনিয়নে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান খান ভাসানী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এসকেন্দার সরদার, পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সদস্য আজহার খান ও আংগারিয়া ইউনিয়নে জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন হাওলাদার।


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মোল্লা এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top