ক্রিকেটার নাসির হোসেন খারাপ পারফরম্যান্সের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রয়েছেন। এরমধ্যে তামিল তাম্মি নামে এক বিমানবালাকে বিয়ে করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই ক্রিকেটার। এইজন্য জাতীয় ক্রিকেট লিগের (এনসিএলে) ফিটনেস টেস্ট দিতে এসে বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য সাংবাদিকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইলেন নাসির।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সম্প্রতি এনসিএলের জন্য ফিটনেস টেস্ট দিতে আসেন নাসির হোসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে নাসির হোসেন বলেন আপনাদের প্রশ্নের সাবজেক্ট তো একটাই? এ সময় তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। দূর থেকে হাতজোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গি করে বুঝিয়ে দেন তিনি কোনো কথা বলতে আগ্রহী নন।
উল্লেখ্য, সম্প্রতি তামিমা তাম্মির সাবেক স্বামী রাকিবের মামলায় ভিত্তিতেই পিবিআইয়ের তদন্ত পাওয়া গেছে নাছিরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা। আগামী ৩১ অক্টোবর আদালত নাসির -তামিমা এবং তামিম আর সুমি আক্তার কে শুনানির জন্য হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর থেকে নাসির এবং তামিমা দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। যদিও তাদের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে বিয়ের পর এ অভিযোগ ওঠে। তখন তারা দুজনেই ঘটা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাকিব হোসেনের করা সকল অভিযোগ অস্বীকার করেছিলেন। এ সকল বিষয়গুলো এড়িয়ে যেতেই মূলত ফিটনেস টেস্ট এসে সাংবাদিকদের মুখোমুখি হননি নাসির হোসেন।


