পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে বারবার পদ্মা সেতুর পিলার সাথে ধাক্কা লাগার কারণে টানা ৪৮ দিন শিমুলিয়া - বাংলাবাজার নৌরুট বন্ধ থাকার পর সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে।
আজ ৫ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে জরুরী পরিষেবা ও ছোট আকারের যানবাহন নিয়ে মাদারীপুরের বাংলা বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় কয়েকটি ফেরি। ফেরি চলাচলের খবর পেয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলা বাজার ঘাটে গতকাল সোমবার থেকে কয়েকশো পণ্যবাহী ট্রাক এসে জড়ো হয়। পণ্যবাহী ট্রাক গুলো পারাপারের অপেক্ষায় থাকলেও পার হতে পারছে না এসব যানবাহন।
বিআইডব্লিউটিসি'র পক্ষ থেকে এসব পণ্যবাহী বড় ট্রাকগুলোকে ফিরে যেতে বলা হলেও এ সকল যানবাহন ঘাট ছাড়ছেনা। বিআইডব্লিউটিসি'র মহাব্যবস্থাপক শরিফুল ইসলাম জানান, নদীর স্রোত পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে নি। ঝুঁকি এড়াতে পাঁচটি ফেরি রাখা হলেও বর্তমানে চারটি ফেরি চলছে। এতে বড় বাড়ি কোনো যানবাহন পারাপার করা হচ্ছে না। আর রাতে চলবে না। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফেরির আকার ও সময়সীমা বাড়ানো হতে পারে।


