কৃষক আন্দোলনের ফলে উত্তাল ভারতের কৃষকদের চাপা দেওয়া গাড়িটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর বলে অবশেষে তিনি নিজে স্বীকার করলেন। তবে সেই সাথে তিনি এও দাবি করেন কৃষকদের চাপা দেওয়া গাড়িতে তার ছেলে ছিল না।
উল্লেখ্য, লাখিম্পুর খেরিতে স্লোগান দিতে দিতে রাস্তা দিয়ে হাটছিলেন আন্দোলনরত কৃষকরা। এসময় হঠাৎ একটি গাড়ি এসে আন্দোলনরত কৃষকদের উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলে চারজন মারা যায়। এ ভিডিও সামনে আসার পর রীতিমতো ভারতজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এবার অজয় মিশ্র অস্বীকার করলেন কৃষকদের চাপা দেওয়া ওই গাড়িটি তার।
এনডিটিভিকে একটি সাক্ষাৎকারে ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র জানান, প্রথম দিন থেকে বলছি গাড়িটি আমাদের। আমাদের নামে তার রেজিস্ট্রেশন আছে। আমাদের কিছু কর্মী কে নিয়ে আসার জন্য গাড়িটি যাচ্ছিল। তবে মন্ত্রী ও দাবি করেন, ওই গাড়িতে তিনি বা তার ছেলে ছিলেন না। তার ছেলে সকাল ১১ টা থেকে সন্ধ্যা পর্যন্ত অন্য একটি সভাস্থলের ছিলেন। সে অন্য একটি ইভেন্টে দায়িত্বে ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং বিজেপির সংসদ বরুণ গান্ধী শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে গাড়িটি ইচ্ছাকৃতভাবে কিশোরদের ধাক্কা দিয়ে চলে যায়। তবে পুলিশ এখনও এই ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।


