শরীয়তপুরের কীর্তিনাশার নদীর দুই তীর রক্ষা প্রকল্প বাস্তবায়নে ৩১৯.৩২ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে সরকার। এর ফলে দীর্ঘ ৫০ বছর ধরে শরীয়তপুরের নড়িয়া থেকে সদর উপজেলার আংগারিয়া ও মাদারীপুরের কালকিনি পর্যন্ত ৩০ কিলোমিটার কীর্তিনাশা নদীর দুই পাশে পনেরোটি এলাকায় প্রায় ১২ কিলোমিটার জায়গা জুড়ে যে ভাঙ্গন অব্যাহত ছিল তা সমাধানে সাহায্য করবে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শরীয়তপুর -২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ৫০ বছরে বিভিন্ন এলাকায় ভাঙ্গনরোধে মেগা প্রকল্প গ্রহণ করেছেন। আর তা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বর্তমান সরকার।
গত মঙ্গলবার একনেক সভায় ৩১৯.৩২ কোটি টাকা ব্যয়ে কীর্তিনাশা নদীর দুই তীর রক্ষায় প্রকল্প অনুমোদন দেয়া হয়। এতে শরীয়তপুরের কীর্তিনাশা নদীর তীরবর্তী মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এরজন্যে শরীয়তপুরের কীর্তিনাশা নদীর দুই তীরবর্তী এলাকার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

