পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় এসে পৌঁছেছে

0


 

আগামী ১৬ নভেম্বর পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ঢাকায় আসার কথা থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার কারণে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বাবর আজমের নেতৃত্বে বাংলাদেশে পৌঁছেছে টিম পাকিস্তান।


বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে চলে যাবেন। করোণা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসলে আগামীকাল ১৪ নভেম্বর রবিবার থেকে অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা।


আগামীকাল সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। এছাড়া আগামী বৃহস্পতিবার ফ্লাড লাইটের নিচে অনুশীলন করার কথা রয়েছে পাকিস্তান দলের।


মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৯,২০এবং ২২ নভেম্বর সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ২৬-৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ এবং ৪-৮ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।


এক নজরে পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড :


বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হাসান আলি, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুষদিল শাহ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রীদি, শোয়েব মালিক, শাহনেওয়াজ ও ওসমান কাদির।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top