শরীয়তপুর সদরে দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে নৌকায় ০২ ও স্বতন্ত্র ০৫ প্রার্থী বিজয়ী

0


 

গতকাল ১১ নভেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ শরীয়তপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১০টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরমধ্যে চন্দ্রপুর ও বিনোদপুর ইউনিয়নে ০২জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আর চিতলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। আর বাকি সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে ২টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী নির্বাচিত হয়েছেন এবং ৫টিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।


আংগারিয়া, তুলাসার, বিনোদপুর, মাহামুদপুর ও রুদ্রকর ইউনিয়নের কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু সহিংসতা ঘটনা ছাড়া নির্বিঘ্নে সকল কেন্দ্রে সুস্থভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।


আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ২জন বিজয়ী প্রার্থীরা হলেন, রুদ্রকর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৭০৫৮ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান ঢালি ৪৯২৮ ভোট পেয়ে পরাজিত হয়েছে।

তুলাসার ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী জামাল হোসেন ফকির ৩৫৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী জাহিদ ফকির ২৩৩৯ ভোট পেয়েছেন।


বিদ্রোহী স্বতন্ত্র আনারস প্রতীক নিয়ে বিজয়ী ৫ জন হলেন, আংগারিয়া ইউনিয়নের আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদার ৬১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর এখানে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আসমা আক্তার ভোট ৪৫৫০ পেয়েছেন।

ডোমসার ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মাস্টার মুজিবুর রহমান ৫৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মিজান খান নৌকা প্রতীক নিয়ে ২৮৭৬ ভোট পেয়েছেন।

পালং ইউনিয়ন আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী কে এম আজহার হোসেন ২৪৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ আবুল হোসেন দেওয়ান ২২৫৩ ভোট পেয়েছেন।

মাহমুদপুর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শাজাহান ঢালী ১৫৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে শাহ আলম মুন্সি ১৫১৭ ভোট পেয়েছেন।

শৌলপাড়া ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান খান ভাসানী ২৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মোঃ আলমগীর হোসেন নৌকা প্রতীক নিয়ে ২৪৩৮ ভোট পেয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top