শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে আজ ভোররাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ দোকানের মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস প্রায় ৪-৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরমধ্যে বাজারের প্রায় চারটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং আরো কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ বিষয়ে শরীয়তপুরের ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হারুন অর রশীদ জানান, ঘড়িসার বাজারের আগুনের খবর পেয়ে আমরা ছুটে যাই এবং দীর্ঘ চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছি।

