বেলারুশের ইইউ সীমান্তে প্রচন্ড শীতের মধ্যে বনের ভেতর হাজার হাজার শরণার্থী অবস্থান নিয়েছে। এর মধ্যেই বেলারুশের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জোরদার করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
নতুন নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলা হচ্ছে, পূর্বে বেলারুশকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এর প্রতিশোধ নিতেই ইউর সীমান্তে শরণার্থী সংকট তৈরি করেছে আলেকজান্ডার লুকাশেঙকর পুনর্নির্বাচিত সরকার।
এই বছরের শুরু থেকে বেলারুশের ইউর সীমান্তে অবস্থান নেওয়া অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগেই ইরাক ও আফগানিস্তানে থেকে এসেছে।এসকল অভিবাসন প্রত্যাশী শরণার্থীরা বেলারুশের ইইউ'র সীমান্ত ব্যবহার করে লিথুনিয়া, লাটভিয়া এবং পোল্যান্ড ঢুকতে চেষ্টা করেন যা এর আগে কখনো হয়ন।

