সারাদেশে ৩৩০ টি কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি পরীক্ষা-২০২১ আগামী ২৬ নভেম্বর শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে।এ পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষের সর্বমোট ৮৩ হাজার ১৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এ পরীক্ষায় পুরুষ ৫২ হাজার ৫২৬ জন এবং নারী ৩০ হাজার ৬০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণযোগাযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা: আ ফ ম মেজবাহ উদ্দিন জানান, প্রতিবারের মতো এবারও প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করা হবে।
উক্ত পরীক্ষা সপ্তাহের শুধুমাত্র শুক্র ও শনিবার সকালে ও বিকালে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা আগামী ১০ ডিসেম্বর ২০২১ শেষ হবে।

