ভারতের মধ্যপ্রদেশে করোনা ভাইরাসের দুই ডোজ টিকা গ্রহণ করলে ১০% ছাড়ে মিলছে মদ কেনার সুযোগ। মধ্যপ্রদেশের কর্মকর্তারা সাধারণ মানুষকে টিকা গ্রহণে উৎসাহিত করার জন্য অভিনব এ পন্থা অবলম্বন করেছে।
মধ্যপ্রদেশের মানসরি জেলার শুল্ক বিভাগ জানিয়েছে, চলমান করোনার টিকা কার্যক্রমকে উৎসাহিত করার জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটি আজ বুধবার থেকে মধ্যপ্রদেশে কার্যকর হচ্ছে।
এ বিষয়ে মধ্যপ্রদেশের শুল্ক কর্মকর্তা অনিল সাচান হিন্দুস্তান টাইমসকে জানান, করোনার ২ ডোজ টিকার প্রমাণপত্র দেখিয়ে যে কেউ ১০ শতাংশ ছাড়ে সিতামাও ফাটক, ভুনিয়াখেডি ও পুরাতন বাসস্টান্ড- এই তিনটি দোকান থেকে মদ কিনতে পারবেন।

