ওমিক্রন সংক্রমণ ঝুঁকি এড়াতে সীমান্ত বন্ধ করল জাপান

0


 

করোনা ভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েনট ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতে ডজন খানি দেশের সাথে সীমান্ত বন্ধ করল জাপান। বিশ্বের অনেক দেশ ইতিমধ্যে অমিক্রণের সংক্রমণের ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা হিসেবে ভ্রমণ নিষেধাজ্ঞা এবং বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।


এ বিষয়ে আজ ২৯ নভেম্বর সোমবার জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিদেশীদের জন্য তাদের সীমান্ত বন্ধ ঘোষণা করে দিয়েছে। বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনৈতিক দেশ জাপান অমিক্রণ সংক্রমনের ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতায় ব্যবস্থা হিসেবে ইজরায়েলের পথেই হেটেছে। অপরদিকে অস্ট্রেলিয়ার সবকিছু খুলে দেওয়ার ব্যাপারে আবারও সংকা সৃষ্টি হয়েছে।


উল্লেখ্য, অতি সংক্রামক দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট অমিক্রণ গত বুধবার দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়ার পরে অতি দ্রুত তা অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, কানাডা, ডেনমার্ক, জার্মানি, হংকং, ইসরাইল, ইতালি ও নেদারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top