৪৪ তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ

0


 

বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসি ৪৪ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে মোট ১৭১০ জনকে নিয়োগ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। আজ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।


৪৪ তম বিসিএসে আগ্রহী প্রার্থীগণ আগামী ৩০ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।


৪৪ তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে শিক্ষা ক্যাডারে। ৭৭৬ জনকে নিয়োগ প্রদান করা হবে শিক্ষা ক্যাডারে। এরপর প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০ জন, পররাষ্ট্রে ১০ জন, আনসারে ১৪ জন, অর্থ মন্ত্রণালয়ের সহকারী হিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব)পদে ৩০ জন, সহকারী কর কমিশনার পদে ১১ জন, সহকারী নিবন্ধক (সমবায়) ৮ জন এবং সহকারী সুপারিনটেনডেন্ট /ট্রাফিক (রেলওয়ে) পদে ৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top