মাধ্যমিকের অনলাইনে ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর

0


 

আগামীকাল ২৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দেশের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু হচ্ছে। আগামী ৮ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত ভর্তি চলবে।


মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গত ১৬ নভেম্বর ভর্তি সংক্রান্ত এ বিজ্ঞপ্তি প্রকাশ করে।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রথমবারের মতো সরকারি মাধ্যমিক এর পাশাপাশি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় গুলোতেও অনলাইনে আবেদন এবং কেন্দ্রীয় লটারি অনুষ্ঠিত হবে। সরকারি মাধ্যমিকের লটারি অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর এবং বেসরকারি লটারি অনুষ্ঠিত হবে ১৯ ডিসেম্বর।


মাধ্যমিকে ভর্তির আবেদন পত্র শুধু http:gsa.teletalk.com.bd এই ঠিকানায় পাওয়া যাবে। ২০২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়ার জন্য টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি হিসেবে ১১০ টাকা প্রদান করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top