সৌদি আরবে "ওমিক্রণ" শনাক্ত

0


 

করোনা ভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভেরিয়েন্ট ওমিক্রণ অতি দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে প্রাণঘাতী এ ভাইরাসটি ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে পড়েছে। এখন এ নামে নতুন করে যুক্ত হলো সৌদি আরব।


সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্যটি নিশ্চিত করেছে।


সৌদি আরবের প্রেস এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা আল-জাজিরা জানায়, সৌদি আরবে দক্ষিণ আফ্রিকার এক নাগরিকের দেহে করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রণ শনাক্ত হয়েছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া ওই ব্যক্তির সংস্পর্শে আসা লোকদের আইসোলেশনে রাখা হয়েছে।


উল্লেখ্য, করোনার নতুন ভেরিয়েন্ট অমিক্রণ শনাক্তের পর থেকেই সৌদি আরব আফ্রিকার দেশ জাম্বিয়া, মোজাম্বিক, অ্যাঙ্গোলা, সিশেলস ও মরিসাস ১৪ টি দেশের সাথে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top