বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে গ্রিসের শ্রমবাজার

0


 

গ্রিসের রাজধানী এথেন্সে গতকাল ৩০ নভেম্বর সোমবার দুপুরে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ ও গ্রীসের অভিবাসন বিষয়ক মন্ত্রী নোটিশ মিতারাকির মধ্যে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। বৈঠকে নিরাপদ অভিবাসন বিষয়ে সহযোগিতা ও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে বাংলাদেশ ও গ্রীসের মধ্যে আগ্রহপত্র স্বাক্ষরিত হয়েছে।


উক্ত বৈঠকে দুই দেশের নেতারা অবৈধ অভিবাসন রোধ এবং বৈধভাবে প্রবেশের মাধ্যমে বাংলাদেশী শ্রমিকদের জন্য শ্রম বাজার উন্মুক্ত করার বিষয়ে আলোচনা করেন। এছাড়া বৈধ পন্থায় শ্রমিকদের প্রবেশাধিকার দিলে অবৈধ মানবপাচার অনেকাংশে রোধ করা যাবে বলে উক্ত বৈঠকে মতপ্রকাশ করেন তারা।


এসময় গ্রিক মন্ত্রী মিতারাকি জানান, আগামী জানুয়ারির মধ্যে প্রস্তাবিত সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হবে এবং আগামী ফেব্রুয়ারি থেকে ঢাকা সফরকালে প্রস্তাবিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশের গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত মাসুদ আহমেদ, প্রবাসী কল্যাণ সচিব আহমেদ মুনীর উস সালেহীন, দূতাবাসের কর্মকর্তা ও গ্রিক সরকারের অভিবাসন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top