শরীয়তপুর সদর উপজেলার নবনির্বাচিত নয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের গতকাল বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর দুপুর বারোটার দিকে জেলা প্রশাসক কার্যালয় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। শপথ বাক্য পাঠ করানোর পরে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান শরীয়তপুর জেলা প্রশাসক।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আবেদা আফসারী, সদর উপজেলা নির্বাহি অফিসার মন্দীপ ঘোড়াই, সহকারী কমিশনার সালমান হাবিব ও জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
শরীয়তপুর সদর উপজেলার নবনির্বাচিত শপথ গ্রহণ করা ৯ জন ইউপি চেয়ারম্যানরা হলেন, আনোয়ার হোসেন হাওলাদার আংগারিয়া ইউনিয়ন, হামিদ সাকিদার বিনোদপুর ইউনিয়ন, আব্দুস সালাম খান চন্দ্রপুর ইউনিয়ন, সিরাজুল ইসলাম ঢালী রুদ্রকর ইউনিয়ন, মাস্টার মুজিবুর রহমান ডোমসার ইউনিয়ন, আজহার খান পালং ইউনিয়ন, জামাল হোসেন ফকির তুলাসার ইউনিয়ন, শাহজাহান ঢালী মাহমুদপুর ইউনিয়ন ও আব্দুল মান্নান খান ভাসানী শৌল পাড়া ইউনিয়ন।

