মুসলিম মেয়েরা বয়ঃসন্ধি কাল পেরোলে বিয়ে করতে পারবে

0


 

ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট রায় দিয়েছে বয়সন্ধিকাল পেরোলেই বিয়ে করতে পারবেন মুসলিম মেয়েরা। কোট রায় জানায়, ১৮ বছরের সাবালিকা হতে হবে না, বয়সন্ধি পেরোলেই বিয়ে করতে পারবে মুসলিম মেয়েরা।


ভারতের আদালতের দেওয়া এই রায়কে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। দেশটিতে যখন মেয়েদের বিয়ের নূন্যতম বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে আলোচনা ও তর্ক চলছে, তখন দেশটির পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের এই রায় দিলো।


এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল এর খবরে উল্লেখ করা হয়, হিন্দু যুবকের সঙ্গে এক মুসলিম নাবালিকার বিয়ে নিয়ে মামলা চলছিল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে। ১৭ বছরের মুসলিম মেয়েকে বিয়ে করেছে তার হিন্দু প্রেমিক। পরিবারের মত ছিল না এই বিয়েতে। তার উপর মেয়ের বিয়ের বয়স হয়নি বলে এই বিয়ে অবৈধ বলে দাবি করেন মেয়েটির পরিবারের সদস্যরা। এই মামলার বিরুদ্ধে আদালতে একটি পিটিশন দাখিল করেন মেয়েটি।


মামলাটির রায় দিতে গিয়ে হাইকোর্টের বিচারপতি হরণরেশ সিং গিল দাবি করেন, বয়সন্ধি পেরোনোর পরে মুসলিম মেয়ের বিবাহ সংক্রান্ত সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না তার পরিবারের সদস্যরা। মুসলিম পার্সোনাল ল অনুযায়ী এমনটা আইন এবং নিয়ম বলে উল্লেখ করেন এই বিচারপতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top