ইতিমধ্যে মিডিয়াপাড়ায় গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। তাই সত্যি বলে জানালেন খ্যাতনামা নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোস্তফা সরয়ার ফারুকী জানান, সন্তানের চোখে নিজের জন্ম হতে দেখা, একজন মা হিসেবে, একজন বাবা হিসেবে, এক অনির্বচনীয় অনুভূতি হবে নিশ্চয়।
বেশ কিছুদিন ধরে তিশা এবং আমাকে একটি প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তা হল, তিশাকে কেন কোথাও দেখা যাচ্ছে না? সে কেন সব কিছুতেই অনুপস্থিত?
অনুপস্থিতির কারণ আমাদের জীবনে আরেকজন মানুষের উপস্থিতি আসন্ন। তিশা এবং আমি আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থ ভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে।
তিশা এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আলহামদুলিল্লাহ। নতুন বছর নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন? আমি কেন সবকিছুতেই অনুপস্থিত?
উপরের ছবিটা নিশ্চয়ই সব কিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিতির কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি।
উল্লেখ্য, ২০১০ সালের জুলাই মাসে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

