ডা: মুরাদের পদত্যাগপত্র সচিবালয়ে

0


 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান আজ ৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টার পরে তার পদত্যাগপত্র সচিবালয় পাঠিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তার পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে জমা হওয়ার কথা রয়েছে।


উল্লেখ্য, এর আগে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাক্তার মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রদান করেন।


সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top