জার্মান চ্যান্সেলর হিসেবে ওলাফ শলৎস শপথ নেবেন বুধবার

0


 

অ্যাঞ্জেলা মার্কেলের জমানোর অবসান ঘটিয়ে দীর্ঘ ১৬ বছর পর জার্মানিতে ক্ষমতার পালা বদল ঘটতে যাচ্ছে। আগামী বুধবার জার্মান চ্যান্সেলর হিসেবে শপথ গ্রহণ করবেন ওলাফ শলৎস। এসপিডি ও এফডিপি দল নতুন জোট গড়ার লক্ষ্যে কোয়ালিশন চুক্তি অনুমোদন করেছে।


সোমবার সবুজ দলও ভোটাভুটির মাধ্যমে সেই আনুষ্ঠানিকতা সেরে ফেলছে। ফলে তিন দলের ‘ট্রাফিক লাইট কোয়ালিশ’ বুধবারই ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। সে দিন জার্মান সংসদের নিম্ন কক্ষ বুন্ডেসটাগ এসপিডি নেতা ওলাফ শলৎসকে চ্যান্সেলর হিসেবে নির্বাচিত করবে। নতুন মন্ত্রিসভাও সে দিন শপথ নিতে পারে।


করোনার সংকটকালীন পরিস্থিতিতে জার্মানিতে নতুন সরকার ক্ষমতা গ্রহণের সময় আনন্দ-উচ্ছ্বাসের সুযোগ নেই। নতুন সরকারকে ক্ষমতা গ্রহণের করেই করোনার সংকট মোকাবেলায় ব্যস্ত হয়ে পড়তে হবে।বিশেষ করে হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটের উপর বেড়ে চলা চাপের কারণে গোটা গণস্বাস্থ্য পরিষেবা হুমকির মুখে পড়ায় দুশ্চিন্তা বাড়ছে। বিদায়ী সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আগামী সরকার ইতোমধ্যেই কিছু পদক্ষেপ চূড়ান্ত করেছে বটে, কিন্তু তাতে কাজ না হলে আরো জোরালো উদ্যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না শলৎস। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top