মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচি কে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে প্রাইস বলেন, সুচিকে গ্রেপ্তার, আটক ও শাস্তি মিয়ানমারে ন্যায়বিচার ও আইনের শাসনের অবমাননা। সেইসাথে তিনি অন্যায় ভাবে যেসকল নির্যাতিত নেতাদের আটকে রাখা হয়েছে তাদেরকেও মুক্তির দাবি জানান।
গত সোমবার অবৈধভাবে দুটি ওয়াকি টকি রাখা ও করুণার বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে অং সাং সুচি কে চার বছরের সাজা প্রদান করেছে দেশটির সামরিক আদালত। এর আগে আরও দুটি মামলায় চার বছরের সাজা ঘোষণা করা হয়েছিল। সমালোচনার মুখে সেখান থেকে দুইবছরের শাস্তি মওকুফ করা হয়েছে সুচির।
উল্লেখ্য, গত বছরের পহেলা ফেব্রুয়ারি সকালে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী। তখন থেকে দেশটির ক্ষমতায় বসেন দেশটির সামরিক বাহিনীর জেনারেল মিনিং অং হেলাই ইয়ং। অপরদিকে দেশটির সামরিক অভ্যুত্থান এর প্রতিবাদে মিয়ানমারের সাধারণ মানুষের প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করে। যা দমনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে মিয়ানমারের হাজারেরও বেশি মানুষ।

