ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে আলোচিত গায়ক ইলিয়াস হোসেন সহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী হুমায়রা সুবাহ। সুবাহর মামলায় অন্য আসামি হলেন কারিন নাজ। বুধবার বনানী থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বনানী থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, ১১ জানুয়ারি রাতে বনানী থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন হুমায়রা সুবাহ।
মামলাটির অভিযোগে বাদী সুভাহ বলেন, আপত্তিকর ছবি, ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠায় ও সামাজিক মর্যাদাহানির লক্ষে ভীতি প্রদর্শনসহ ডিজিটাল মাধ্যমে আক্রমনাত্মক ও মানহানিকর বক্তব্য প্রকাশ ও প্রচার করে। মামলার এজাহারে আরও বলা হয়, কারিন নাচ ইলিয়াস হোসেনের কথিত স্ত্রী ও মডেল।
উল্লেখ্য, গত পহেলা ডিসেম্বর সংগীত শিল্পী ইলিয়াস হোসেন ও অভিনেত্রী শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের এক মাস না পেরোতেই তাদের সংসারে দাম্পত্য কলহ শুরু হয়। গত ৩ জানুয়ারি রাতে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন সুবাহ।

