দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে আজ ৪ মঙ্গলবার জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। রাজধানীর একটি হোটেলে জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে সনাতন ধর্ম অবলম্বনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পাত্রের নাম সনি পোদ্দার, পেশায় একজন ব্যাংকার, বাড়ি কুমিল্লায়।
উল্লেখ্য, গত বছর মিমের জন্মদিনে সনি পোদ্দারের সাথে বাগদান সম্পন্ন হয়েছিল তার। গতরাতে তাদের গায়ে হলুদের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
৬ বছর আগে মিমের এক বান্ধবীর মাধ্যমে সনি পোদ্দারের সাথে পরিচয় হয় বিদ্যা সিনহা মিমের।
বিয়ের বিষয়ে বিদ্যা সিনহা মিম জানান, গতছয় বছর ধরে প্রেমের সম্পর্ক তাদের দুজনের। একটা সময় তারা দুজনেই এ বিষয়ে পরিবারকে জানানো। শুরু থেকেই তাদের পরিবার দুজনের সম্পর্কের ব্যাপারে ইতিবাচক ছিল।

