নির্বাচকদের মেয়াদ ৩-৪ বছর হলে ভালো : আশরাফুল

0


 

বিশ্ব ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান, বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু নির্বাচকদের মেয়াদ নিয়ে বিতর্কে জড়িয়েছেন। আশরাফুল বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকদের পদের মেয়াদ তিন থেকে চার বছর হলে ভালো হতো। আর আশরাফুলের এই মতামত এর প্রতিক্রিয়া হিসেবে গতকাল গণমাধ্যমের কাছে বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আশরাফুলকে "দেশদ্রোহী" হিসেবে আখ্যা দিয়েছেন।


বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমে জানান, যেসব খেলোয়াড় দেশদ্রোহী হয়ে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে নিষিদ্ধ হয়। তাদের কাছ থেকে এর থেকে ভালো পরামর্শ আশা করাটা বোকামী।


এসময় নান্নু আরো বলেন, অস্ট্রেলিয়ার একজন প্রধান নির্বাচক প্রায় ৯-১২ বছর পর্যন্ত এক নাগাড়ে কাজ করেছেন। এতে কি অস্ট্রেলিয়ার ক্রিকেট পিছিয়ে গিয়েছে?


রবিবার রাতে মোহাম্মদ আশরাফুল ফেসবুক লাইভে এসে নান্নুর প্রতিক্রিয়ার জবাবে বলেন, আমি কোন ব্যক্তির নাম এখানে উল্লেখ করিনি। আমি নির্দিষ্ট পদের কথা বলেছি মাত্র। নান্নু ভাই টিভিতে লাইভে এসে আমার নাম ধরে যেভাবে আক্রমণ করলেন এটা খুবই দুঃখজনক।


এসময় আশরাফুল বলেন, নানু ভাই আমাকে যেভাবে নাম ধরে দেশদ্রোহী, ম্যাচ ফিকচার বললেন, এটা তো ২০১৩ সালে হয়েছে। আমি এর জন্য সবার কাছে ক্ষমাও চেয়েছি, শাস্ত্রী পেয়েছি। কিন্তু তিনি যেভাবে আক্রমণ করলেন তাতে কষ্ট লেগেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top