নগদ টাকায় কোন লেনদেন করা হবে ডিএনসিসিতে : আতিকুল

0


আগামী ১ এপ্রিল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সকল অঞ্চলে অনলাইনের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স আদায় করা হবে। কোনো অবস্থাতেই ১ এপ্রিলের পর হতে ডিএনসিসিতে নগদ টাকায় লেনদেন করা হবে না। এখন থেকে অটোমেশনের মাধ্যমে ট্যাক্সসহ অন্যান্য সকল বিল নেওয়া হবে। বিদেশে বসেও যে কেউ ট্যাক্স দিতে পারবেন'।


বুধবার দুপুরে গুলশান-২ এ নগর ভবনের হলরুমে (লেভেল-৬) রাজস্ব বিভাগের অটোমেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তবে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এসব কথা বলেন।


তিনি বলেন, আগে নগরবাসী ট্যাক্স পরিশোধের ক্ষেত্রে নানাভাবে হয়রানির শিকার হতো। তাদের হয়রানি ও ভোগান্তি বন্ধ করতেই এ ব্যবস্থা করা হয়েছে। ক্যাশলেস লেনদেনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।


অটোমেশনের মাধ্যমে নগরবাসী যেমন ঘরে বসে কাঙ্ক্ষিত ডিজিটাল সেবা পাবেন ঠিক তেমনি এর ফলে লাঘব হবে মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ত্ব এবং সাশ্রয় হবে সকলের সময়, কর্মঘণ্টা, কমবে গ্রাহকের ভোগান্তি ও হয়রানি।


নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, ই-মেইল এড্রেস, ফোন নম্বর ও জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে খুব সহজেই একটি একাউন্ট খুলে ট্যাক্স দেওয়া যাবে। আপনারা এই তিনটি তথ্যের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে ট্যাক্স পরিশোধ করুন।



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top